রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

তেলের দাম কমার আভাস দিলেন বাণিজ্যমন্ত্রী


DhakaReport24.com || 2022-06-02 15:14:15
তেলের দাম কমার আভাস দিলেন বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও প্রভাব পড়বে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (২ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, আমার ধারণা। নতুন দাম অনুযায়ী দামটা কমবে। পামঅয়েলে তো যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করি। সয়াবিনের দাম অতটা বাড়বে না, সে রকমই আমরা আশা করি।’

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। ইন্দোনেশিয়া রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এ ক্ষেত্রে তেলের দাম রিভিউ (পুনর্বিবেচনা) করা হবে কিনা— জানতে চাইলে টিপু মুনশি বলেন, আমরা রি-অ্যাসিস্ট করব। খুব শিগগির, ৫ থেকে ৭ দিনের মধ্যে মে মাসের পুরো তথ্য নিয়ে আমরা রি-অ্যাসিস্ট করবো।

তিনি বলেন, আমাদের কাছে যেটা রিপোর্ট আছে, আজ দাম কমেছে। আজকের দামের প্রভাব দেশে পড়তে সময় লাগবে এক থেকে দেড় মাস।

চালের ইস্যুতে বাণিজ্যমন্ত্রী বলেন, মূলত চাল নিয়ন্ত্রণ করে খাদ্য মন্ত্রণালয়। এ বিষয়ে আমাদের সাহায্য চাইলে আমরা সাহায্য করব।

তিনি আরও বলেন, আমরা যতটুকু জেনেছি খাদ্য মন্ত্রণালয় আটটি টিম করেছে। এসব টিম ইতোমধ্যে বেরিয়ে পড়েছে, জানার জন্য এবং কতটুকু চাল স্টক আছে, তা বের করার চেষ্টা করছে। যেকোনো কিছুর সুফল পেতে হলে সময় দিতে হয়। আশা করছি এ সপ্তাহের মধ্যে তারা আরও ভালো অবস্থানে নিয়ে যাবে।

টিপু মুনশি, আমাদের দেশে চালের অভাব নেই, যা দরকার তা কিন্তু আমাদের আছে। কোথাও-কোথাও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আগের আলোচনার প্রসঙ্গ টেন টিপু মুনশি আরও বলেন, আরেকটা কথা সেদিন আলোচনা হয়েছিল। বড় গ্রুপগুলো, তারা চাল কিনে প্যাকেট করছে। এর পর তারা বিক্রি করছে বেশি দামে। এখানে একটি সিম্পল (সাধারণ) প্রশ্ন আমার রয়ে গেছে, আমি সেদিনও বলতে চেয়েছিলাম। যে চালটা ৫০ টাকা, সেটি শুধু প্যাকেট করেই ৭০-৭৫ টাকা বিক্রি করছে। একই চাল খোলাবাজারে ক্রেতা কম দামে কিনতে পারে। নিশ্চয়ই তারা কাস্টমার পাচ্ছে বলেই বিক্রি করতে পারছে। মানুষের অর্থনৈতিক অবস্থার কারণে তারা আজ প্যাকেটজাত খাবার খাচ্ছে। না হলে একই চাল বাজারে কম দামেও পাওয়া যাচ্ছে।

মন্ত্রী বলেন, সাধারণ মানুষ এখন মোটা চাল খেতে চায় না। মোটা চালের ক্রেতা নেই। মোটা চাল চিকন করা হচ্ছে এবং সেই চাল-ই খাওয়া হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম