'অন্যভাষা শিখতে গিয়ে নিজের ভাষা ভুলে যাওয়া ঠিক নয়'
DhakaReport24.com || 2020-02-20 16:36:30
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীতে এখন আর একা একটি দেশ চলতে পারেনা, অন্য দেশকে সাথে নিয়েই চলতে হয় এবং জীবন জীবিকার জন্য অন্যভাষা শেখারও প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু তাই বলে নিজের ভাষাকে ভুলে যাওয়া আমাদের জন্য মোটেই ঠিক নয় ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ সকালে ‘একুশে পদক-২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০ ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানকে এ বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসরকারী এ সম্মাননা ‘একুশে পদক’ প্রদান করেন প্রধানমন্ত্রী।
মাতৃভাষার মর্যাদাকে সমুন্নত রাখা এবং দেশের সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার গুরুত্বারোপ করে তিনি বলেন, বিভিন্ন কাজে কর্মে অনেককে ঘটনাক্রমে বিদেশে থাকতে হয়। কিন্তু এই (বাংলা) ভাষার মর্যাদাকে সবসময় আমাদের দিয়ে যেতে হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এইচএমএল