শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

চূড়ান্ত হয়নি এখনও তেলের দাম

আগামী সপ্তাহে টিসিবির পণ্য বিক্রি শুরু


DhakaReport24.com || 2022-05-09 13:05:30
আগামী সপ্তাহে টিসিবির পণ্য বিক্রি শুরু

,দিন আনে দিন খায় তাদের দেখার কেউ নাই। তেলের দাম আকাশচুম্বী হওয়াতে নিম্নবিত্তরা সঙ্কেটে পড়েছিল। এ সঙ্কট থেকে নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা টিসিবি থেকে একটু কম দামে সয়াবিন তেল পেয়ে আশার আলো দেখতে পেলো।

কিন্তু আবারও বাজারে সয়াবিন তেলের সঙ্কট দেখা দিলে দামও বেশ বাড়ে। ঈদের পর প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আগামী সপ্তাহে টিসিবির পণ্য বিক্রি আবার শুরু হবে। তবে এবার সয়াবিন তেলের দাম কত রাখা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ডিলারদের মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি ঈদের আগে ২৪ এপ্রিল থেকে বন্ধ ছিলো। আগামী ১৫ বা ১৬ মের মধ্যে পণ্য বিক্রি আবার শুরু হতে পারে বলে টিসিবি মূখপাত্র হুমায়ূন কবির জানিয়েছেন।

গত এপ্রিলে সর্বশেষ টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ, মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে ২ কেজি কিনতে পেরেছেন।

টিসিবির ট্রাক সেলে যখন সয়াবিন তেলের লিটার ১১০ টাকা ছিলো, তখন বাজারে এক লিটার সয়াবিনের দাম ছিলো ১৬০ টাকা। এই পরিস্থিতিতে টিসিবির ট্রাক সেলে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রস্তাব রয়েছে জানালেও সেটা কত টাকা তা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান হুমায়ূন কবির।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম