বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অশনি’ 


DhakaReport24.com || 2022-05-09 07:41:45
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অশনি’ 

বর্তমানে সাগরের যে আবহাওয়া পরিস্থিতি, তাতে এটি (অশনি) আরও ঘনীভূত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এটির প্রবল ঘূর্ণিঝড় আকারে পরিণত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান। 

তিনি বলেন, বঙ্গোপসাগর এই মুহূর্তে বিক্ষুব্ধ হয়ে রয়েছে। বাংলাদেশের উপকূলের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যাচ্ছে।

আগামী বৃহস্পতিবার নাগাদ এটি উপকূলের কাছাকাছি পৌঁছবে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন। আপাতত এটি ভারতের অন্ধ্র ও  উড়িষ্যা উপকূলের দিকে এগোলেও গতি বদলে বাংলাদেশের দিকে আসারও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঝড়ে বর্তমান বাতাসের গতিবেগ উঠেছে ৮৯ কিলোমিটার পর্যন্ত। তবে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটির বাতাসের গতিবেগ দমকা হাওয়াসহ ১২০ কিলোমিটার থেকে ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। ঘূর্ণিঝড়টি গতকাল রোববার (৮ মে) দুপুরে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে ১২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। সেখান থেকে ঘূর্ণিঝড়টি ক্রমেই আরও শক্তি সঞ্চার করতে করতে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে সামনে এগিয়ে গেলে ভারতের  উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশের দিকে এগিয়ে যাবে।

কিন্তু ঝড়টির গতিপথে একটি বড় বাঁক রয়েছে, যার ফলে সেটি আরও সামনে এগিয়ে কিছুটা ঘুরে বাংলাদেশের দিকে এগিয়ে আসারও একটি সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশের আবহাওয়াবিদরা বলছেন। এ কারণে ঝড়টিকে আবহাওয়াবিদরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।

আগামীকাল মঙ্গলবার থেকে বাংলাদেশের ওপর এই ঝড়ের প্রভাব পড়তে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের প্রভাবে বাংলাদেশের আকাশের মেঘ আর বৃষ্টি বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে। যে কারণে আকাশ মেঘমুক্ত হয়ে তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েকদিন এই অবস্থা চলতে পারে।

তবে ঝড়টি উপকূলের কাছাকাছি আসলে আবার বৃষ্টিপাত বাড়বে। ঘূর্ণিঝড় পুরোপুরি বিলীন না হওয়া পর্যন্ত উপকূলে বৃষ্টিপাত থাকতে পারে। সূত্র : বিবিসি

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম