শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

দশদিনের সফরে নিউইয়র্কে গেলেন আইসিটি প্রতিমন্ত্রী


DhakaReport24.com || 2022-05-04 15:30:00
দশদিনের সফরে নিউইয়র্কে গেলেন আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার রাতে সরকারি সফরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আইসিটি বিভাগ জানিয়েছে, পলক ৪-১৪ মে পর্যন্ত সফরকালে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠেয় গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে যোগদান, জাতিসংঘের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিউইয়র্কে আইসিটি খাতের বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এছাড়াও আইসিটি খাতে নলেজ শেয়ারিংয়ের বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এমপায়ার ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক সই, সানফ্রান্সিস্কোতে বিশ্বখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের অফিস পরিদর্শন, সিলিকন ভ্যালিতে অবস্থিত বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান ওরাকলের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করাসহ বেশকিছু কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে তার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আইসিটি প্রতিমন্ত্রীকে বিদায় জানান।

১৯৭১ সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের স্মৃতিচারণ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সহযোগিতায় নিউইর্য়কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টটি অনুষ্ঠিত হবে।

কনসার্টে গান গাইবেন বিশ্বখ্যাত ব্যান্ড দল স্করপিয়ন্স। এটি জার্মানির হানোফার শহর থেকে আসা একটি হেভি মেটাল ও রক ব্যান্ড। কনসার্টে স্করপিয়নসের সঙ্গে বাংলাদেশের চিরকুট সংগীত পরিবেশনা করবে। এ আয়োজনে রয়েছে ইউএনডিপি। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ ইউএনডিপির মাধ্যমে উন্নয়নশীল দেশের শিশুদের সাইবার সিকিউরিটি সম্পর্কিত সচেতনতার জন্য ব্যয় করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম