শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ কেটে গেছে 


DhakaReport24.com || 2022-05-04 11:41:00
দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ কেটে গেছে 

দেশের  রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের মেঘ কেটে গেছে। এখন শুধু খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। গত দুই দিনের তুলনায় বুধবার (৪ মে) আবহাওয়া পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ফলে বৃহস্পতিবার (৫ মে) থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (০৪ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এ কথা বলেন।

আন্দামানে লঘুচাপের বিষয়ে তিনি বলেন, আন্দামান সাগরে লঘুচাপ নিয়ে আমরা পূর্বাভাস দিয়েছি। আমরা ধারণা করছি আগামী পরশু দিন লঘুচাপটি তৈরি হয়ে যাবে। লঘুচাপটি তৈরি হচ্ছে এটা নিশ্চিত। আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী এই লঘুচাপটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে।

এর আগে আবহাওয়া অফিস জানিয়েছিল, বছরের এপ্রিল ও মে মাস হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস। আর মে মাসের শুরুতেই আন্দামান সাগরে এই লঘুচাপটি নিয়ে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটির সর্বশেষ তথ্য জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ এর লক্ষ্য হতে যাচ্ছে। লঘুচাপটি তৈরি হলে সেটি সুনির্দিষ্ট পরে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। শ্রীলঙ্কার দেওয়া নাম অনুযায়ী যার নাম হবে আসানি। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম