শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

ঈদের শুভেচ্ছা বার্তা জানাল মার্কিন রাষ্ট্রদূত


DhakaReport24.com || 2022-05-03 14:45:30
ঈদের শুভেচ্ছা বার্তা জানাল মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক বার্তায় বাংলাদেশিদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। বার্তায় বলেছেন, আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক।

ঈদ শুভেচ্ছা বার্তায় পিটার হাস বলেন, গত এক মাস ধরে বাংলাদেশে অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা হয়েছে আমার। এ সময়ের মধ্যে আমি অন্তত ১০টি ইফতারে যোগ দিয়েছি। আর এগুলোর অসাধারণ বিষয় হলো আমি বাংলাদেশের সমাজের বিভিন্ন দিকের সঙ্গে পরিচিত হয়েছি।

তিনি বলেন, একই সঙ্গে এদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজ ও যুব সমাজের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তাছাড়া এসব মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ এবং আপনাদের কাছ থেকে রমজানের গুরুত্ব শোনা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।

ঈদের শুভেচ্ছায় রাষ্ট্রদূত আরও বলেন, ত্যাগ ও আত্ম নিবেদনের পরিপ্রেক্ষিতে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন ও সেই সঙ্গে ভাগ্যবিড়ম্বিতদের সঙ্গে আনন্দ ভাগাভাগির অনুভূতিগুলো আমার জন্য সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। কিন্তু এ ধরনের প্রত্যেকটি অনুষ্ঠানে রমজানের গুরুত্ব বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় বৈচিত্রের গুরুত্বের কথা বিশেষভাবে উঠে এসেছে।

সেই সঙ্গে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীলতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আর তাই আমি এ বিষয়টিকে আমাদের এগিয়ে যাওয়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করি। আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম