রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

তেঁতুলতলা মাঠে ঈদের নামাজ আদায় করল মুসল্লিরা


DhakaReport24.com || 2022-05-03 10:20:15
 তেঁতুলতলা মাঠে ঈদের নামাজ আদায় করল মুসল্লিরা

করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব কাটিয়ে দুই বছর পর ঈদের জামাত অনুষ্ঠিত হলো রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে। ঈদের দিন সকাল ৮টায় এ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (৩ মে) সরেজমিনে তেঁতুলতলা মাঠে গিয়ে দেখা গেছে, মাঠে মুসল্লিদের উপচেপড়া ভিড়। প্রত্যেকের হাতে জায়নামাজ। বৃষ্টির আশঙ্কায় কেউ কেউ ছাতা হাতেও এসেছেন।

এদিন তেঁতুলতলা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সফি উল্লাহ ঈদের নামাজে ইমামতি করেন।

আশপাশের পাড়া-মহল্লা থেকেও মুসল্লিরা এ মাঠে ঈদের নামাজ পড়তে এসেছেন।

স্থানীয় বাসিন্দা আরাফাত বলেন, আমি শিশু থেকে ৬০ বছর কলাবাগানে। এখানে থানা হলে মাঠ হারিয়ে যেতো। এখানে ঈদের নামাজ পড়লাম। সমাজের জন্য ভালো হলো। পরিবেশ ভালো হওয়ার জন্য খুশি।

নামাজ পড়ার পরে আরেক বাসিন্দা হামিদুর রহমান বলেন, শঙ্কায় ছিলাম। এখানে নামাজ পড়তে পারবো ভাবিনি। থানা নির্মাণ হবে ভেবে নিয়েছিলাম। যাহোক আপাতত মাঠটি বাঁচানো গেলো মনে হয়।

স্থানীয় বাসিন্দা কাজী ইফতেখার আলম বলেন, ভেবেছিলাম এটা থানা হয়েই গেল। যাহোক প্রধানমন্ত্রী মাঠটি রক্ষা করেছেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা। এটা এলাকাবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মনে করি।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম