শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়।
শহীদ মিনারে পৌঁছালে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কবির আহমেদ, স্পিকারের পক্ষে কমোডর নাঈম রহমান শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান হাছান মাহমুদ, মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রাজ্জাকসহ প্রমুখ।
এছাড়াও শ্রদ্ধা জানান ঢাবি ভিসি ড. আকতারুজ্জামান, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাসদের পক্ষে হাসানুল হক ইনু, পরিবেশ আন্দোলনের পক্ষে আবু নাসের খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পেশাজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগসহ অনেক সংগঠন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম