রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক


DhakaReport24.com || 2022-04-30 07:17:00
সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাতে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান অর্থমন্ত্রী।

শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল মাল আবদুল মুহিত মারা যান। বর্ষীয়ান এ রাজনীতিকের বয়স হয়েছিল ৮৮ বছর।

মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শোক জানিয়েছেন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমপি, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিরোধী দল এবং রাজনৈতিক অঙ্গনের নেতারা।

বিশিষ্ট অর্থনীতিবিদ মুহিত ছিলেন একাধারে বীর মুক্তিযোদ্ধা, লেখক, কূটনীতিক ও গবেষক। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও বিশিষ্ট মহলে শোকের ছায়া নেমেছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে মুহিতের প্রথম নামাজে জানাজা হবে। এরপর সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দুপুর ২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে। এরপর দাফনের জন্য মরদেহ নেওয়া হবে জন্মস্থান সিলেটে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম