শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

ট্রেনের সংখ্যা কম, সবাই টিকিট পাবে না: রেলমন্ত্রী


DhakaReport24.com || 2022-04-26 08:42:00
ট্রেনের সংখ্যা কম, সবাই টিকিট পাবে না: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘মানুষের চাহিদার তুলনায় আমাদের ট্রেনের সংখ্যা কম। ফলে রেলের সক্ষমতা অনুযায়ী আমরা টিকিট বিক্রি করছি, সুতরাং সবাই টিকিট পাবে না। পাঁচ লাখ মানুষ যদি ট্রেনে যেতে চায়, সেখানে আমরা টিকিট দিতে পারি মাত্র ২০ হাজার।’

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম পরিদর্শন গিয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন রেলমন্ত্রী।

টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘এবার টিকিট কালোবাজারি কোনো সুযোগ নেই। কারণ ভোটার আইডি কার্ড দিয়ে টিকিট কাটতে হচ্ছে। একজনের কাটা টিকিট দিয়ে অন্য কেউ যেতে পারবে না। একজনের টিকিটে যেহেতু অন্যজন যেতে পারবে না, তাই টিকিট কালোবাজারি কোনো সুযোগও নেই।’ 

সহজের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সহজ তাঁদের সমস্ত টিকিট বিক্রি করেছে এনআইডির মাধ্যমে। মোট টিকিটের অর্ধেক কাউন্টারে এবং অর্ধেক অনলাইনে বিক্রি করা হয়েছে। সহজ তাঁদের সক্ষমতা অনুযায়ী টিকিট দিচ্ছে। সহজ আসার পরে আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে।’ 

এদিকে অগ্রিম টিকিট কাটতে আগেই মানুষ কাউন্টারে ভিড় করছে কেন জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, ‘কালকের টিকিটের জন্য যদি আজ কেউ লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের কী করার আছে। তবে টিকিট যাতে সবাই শৃঙ্খলাভাবে নিতে পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি ঠিক রাখার জন্য নির্দেশনা দেওয়া আছে।’ 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম