আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) স্থায়ী সদস্য দেশগুলোর নির্বাহী কমিটির জরুরি সভায় জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ।
সোমবার জেদ্দায় ওআইসির সভায় যোগ দেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী । তিনি পবিত্র আল আকসা মসজিদ ও ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলে দখলদার বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের শোক এবং গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রদূত বলেন, এই পবিত্র রমজান মাসে ফিলিস্তিনি মুসলিমদের পবিত্র মসজিদে প্রবেশে এবং ধর্মীয় আচার পালনে বাধা দেওয়া হচ্ছে।
এটি খুবই দুঃখজনক বিষয়। ইসলামী মতাদর্শ, সংস্কৃতির ওপর আঘাত ও দখলদারিত্বের মাধ্যমে ফিলিস্তিন মুসলিমদের উচ্ছেদের বিষয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম