রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

‘করোনা সামাল দিলেও ডায়রিয়া পারছি না’


DhakaReport24.com || 2022-04-24 20:36:00
‘করোনা সামাল দিলেও ডায়রিয়া পারছি না’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, দেশে করোনা সংক্রমণ সামাল দিতে পারলেও ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

আজ রোববার (২৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, দেশে ডায়রিয়া নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। আর ডায়রিয়া বা কলেরা যদি আরও বেড়ে যায় সেক্ষেত্রে দুবাই, কাতার, আবুধাবিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে জনশক্তি পাঠানো স্টপ (বন্ধ) রাখার ক্ষেত্রে সতর্কতার কথা বলেছে।

তিনি বলেন, ম্যালেরিয়া আমরা সম্পূর্ণ নির্মূল করতে পারছি না। যে বাধাগুলো রয়েছে, সেগুলো দূর করার জন্য নতুন করে পরিকল্পনা করে আমরা এগিয়ে যাব। জনসচেতনতা তৈরি করতে হবে। যেসব এলাকায় ম্যালেরিয়া বাড়ছে, সেসব এলাকায় কাজ করতে হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম