রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে যথাসাধ্য চেষ্টা করছে সরকার : প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2022-04-24 14:54:15
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে যথাসাধ্য চেষ্টা করছে সরকার : প্রধানমন্ত্রী
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে তার সরকার যথাসাধ্য চেষ্টা করছে।

রোববার দেশের বিভিন্ন স্থানে ৪০টি নতুন ফায়ার স্টেশন উদ্বোধনের সময় তিনি একথা বলেন। 


নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুতদার এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।


তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। তারপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এর ওপর আরো বেশি প্রভাব ফেলেছে।


শেখ হাসিনা বলেন, এমনকি অনেক উন্নত দেশেও খাদ্য সঙ্কট রয়েছে এবং কিছু কিছু জায়গায় মূল্যস্ফীতির হার ১৭ শতাংশ পর্যন্ত বেড়ে যাচ্ছে। ইউরোপের অনেক দেশে মুদ্রাস্ফীতির হার ৭-৯ শতাংশ বলেও জানান প্রধানমন্ত্রী।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম