বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

দেশব্যাপী অবরোধের ডাক দিল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ


DhakaReport24.com || 2020-01-18 16:14:45
দেশব্যাপী অবরোধের ডাক দিল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ


ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আগামী ২৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শনিবার রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এ ঘোষণা দেয় সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

এছাড়াও দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২২ জানুয়ারি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হবে বলে জানান তিনি।

এরপরও নির্বাচনের তারিখ পেছানো না হলে ২৫ জানুয়ারি অবরোধ শেষে ২৭ জানুয়ারি গণঅনশন কর্মসূচি দেয়া হবে বলে জানান রানা দাসগুপ্ত।

রানা দাসগুপ্ত বলেন, ৩০ তারিখ সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। এ দিন কোনো নির্বাচন মেনে নেয়া হবে না। অসাম্প্রদায়িক বাংলাদেশে এমনটা হতে পারে না। তাই আমরা প্রতিরোধ করব। এতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় নির্বচন কমিশনের ওপরই বর্তাবে।

উল্লেখ্য, সরস্বতী পূজার দিনে নির্বাচনের তারিখ দেয়ায় তা পরিবর্তনের দাবিতে গত বৃহস্পতিবার থেকেই রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা।

এখন পর্যন্ত ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবু দাবি আদায় না হওয়া পর্যন্ত অসুস্থ শরীর নিয়েও অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

ঢাকারিপোর্ট২৪.কম/এইচএমএল