বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

গণমাধ্যমে বিভিন্ন সময় যাচাই-বাছাই ছাড়াই খবর প্রকাশিত হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী


DhakaReport24.com || 2022-04-23 08:30:45
গণমাধ্যমে বিভিন্ন সময় যাচাই-বাছাই ছাড়াই খবর প্রকাশিত হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ক্রেস্ট তুলে দিচ্ছেন আরটিভির নিউজ নিউজ এডিটর আকতার

গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে অনেক সময় যাচাই-বাছাই ছাড়াই খবর প্রকাশিত হয়। এতে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। 

তিনি বলেন, তাই সাংবাদিকদের প্রতি আহ্বান জানাব আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও বেশি মনোযোগী হোন। 

শুক্রবার ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসইসির সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, বিএফইউজের আরেক অংশের মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক ও আরটিভির নিউজ এটিডর আকতার হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের আরেক অংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ডিএসইসির সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, শাহ মুতাসিম বিল্লাহ, আল মামুন, নাসিমা আকতার সোমা, সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, মানবকণ্ঠের সিনিয়র সাব এডিটর মনির জারিফ প্রমুখ।

নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে সংগঠনের চার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিএসইসির নবনির্বাচিত নেতারা অতিথিদের হাত থেকে অভিষেক স্মারক গ্রহণ করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম