বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

পুলিশকে জনগণের সেবক হয়ে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান


DhakaReport24.com || 2022-04-10 13:08:45
পুলিশকে জনগণের সেবক হয়ে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

সাধারণ জনগণের সেবক হিসেবেই পুলিশকে কাজ করতে হবে, পুলিশকে হতে হবে জনতার পুলিশ। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে জনগণের আস্থা অর্জন করে দেশের জন্য কাজ করে যেতে পুলিশ সদস্যদের আহ্বান জানিয়েছেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা দিতে চালু করা হলো সার্ভিস ডেস্ক। এর উদ্বোধনী অনুষ্ঠানেই গৃহহীনদের জন্য বাংলাদেশ পুলিশের তৈরি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

রোববার (১০ই এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সার্ভিস ডেস্ক চালু হওয়ার মাধ্যমে অন্যায়ের প্রতিকারের নতুন সুযোগ তৈরি হলো- জানিয়ে শেখ হাসিনা বলেন, পুলিশকে জনগণের আস্থা অর্জন করে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে পুলিশের ভূমিকা অনেক। সার্ভিস ডেস্ক চালু হওয়ার মাধ্যমে অন্যায়ের প্রতিকারের নতুন সুযোগ তৈরি হলো।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশের কাছে গেলে ন্যায়বিচার পাওয়া যাবে–পুলিশকে এ আস্থা অর্জন করতে হবে। তাদের সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে হেল্পডেস্কেও আইনি সেবা দিতে হবে। তিনি আরও বলেন, সমাজকে উন্নত করার জন্য যা যা দরকার তার সব করছে সরকার।

আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে নানা পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করা হচ্ছে। দেশের উন্নয়ন করতে হলে তৃণমূল থেকেই শুরু হতে হবে। আওয়ামী লীগ সরকার শুধু শহরভিত্তিক উন্নয়নে বিশ্বাসী নয়। গ্রামের মানুষকেও আধুনিক জীবনে সব সুযোগ সুবিধা দিতে কাজ করছে সরকার। পুলিশ বাহিনীকে আরও আধুনিক করার পদক্ষেপ নিয়েছে। এসময় প্রশিক্ষণের ওপর আরো জোর দেন প্রধানমন্ত্রী। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম