বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

চলতি বছর ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত


DhakaReport24.com || 2019-12-31 16:19:15
চলতি বছর ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত


২০১৯ সালে ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। এই মাইলফলক স্পর্শ করায় মঙ্গলবার যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে একটি অনুষ্ঠান করা হয়। সেখানে তিন মুক্তিযোদ্ধার হাতে ভিসা তুলে দেন ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

হাই কমিশনার বলেন, আগে ভিসা পেতে অনেক ধরনের বাধা ছিল। এখন সেটা নেই। ফলে ভারতে আসা-যাওয়া বেড়েছে। এটাকে আমরা স্বাগত জানাচ্ছি।

ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় ভারত যাওয়া বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা খুবই খুশি যে, আজকাল আমাদেরকে ভিসা নিয়ে কথা বলতেই হয় না। ভিসা এত সহজে ইস্যু হয়। আমরা চাইব, লোকেরা আরও বড় সংখ্যায় ভারতে যাক। এখন লোকে সিকিম দেখতে যায় প্রচুর। বরফ দেখতে হলে সিকিমই সবচেয়ে কাছের।

হাই কমিশনের তথ্য অনুযায়ী, বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে ৬৫ দশমিক ৬১ শতাংশ।

এর আগে ২০১৮ সালে ১৪ লাখ ৫০ হাজার এবং ২০১৭ সালে ১৩ লাখ ৮০ হাজার বাংলাদেশিকে ভিসা দিয়েছিল ভারত। যা ২০১৯ সালে এসে ১৫ লাখ দাঁড়িয়েছে।

ঢাকারিপোট২৪.কম/এইচএমএল