বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

দেশে খাদ্যের কোন সংকট নেই : কৃষিমন্ত্রী


DhakaReport24.com || 2022-04-07 14:38:15
দেশে খাদ্যের কোন সংকট নেই : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দেশে খাদ্যের কোনো সংকট নেই। একটি মানুষও না খেয়ে নেই। অথচ বিএনপির একদল নেতা সারা দিন শুধু টেলিভিশনে ও পত্রপত্রিকায় খাদ্য সংকটের কোরাস গেয়ে চলেছেন, যা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষ চলছে। এ কোরাসের সঙ্গে সুর মিলিয়েছে কিছু বুদ্ধিজীবী ও সুশীল সমাজও।’

আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের সিংগাইর ও ঘিওর উপজেলায় ব্রি-ধান ৮৯ ও ৯২-এর বীজ উৎপাদনে মাঠ পরিদর্শনকালে কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়া, তারেক রহমানরা যখন ক্ষমতায় ছিল, প্রতিদিনই মানুষ না খেয়ে থেকেছে। প্রতি বছর মঙ্গায় শত শত মানুষ না খেয়ে মারা গেছে। সে সময়ের পত্রপত্রিকার পাতা উল্টালেই দেখা মেলে, খাদ্যের জন্য হাহাকার আর অনাহারে মৃত্যুর খবর। অন্যদিকে, গত ১৩ বছরে আওয়ামী লীগের আমলে একজন মানুষও না খেয়ে মারা যায়নি।’

তিনি আরও বলেন, ‘চালের উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল ব্রি-ধান ৮৯ ও ব্রি ৯২ দ্রুত সম্প্রসারণের কাজ চলছে। এ দুটি বোরো জাতের ধানের উৎপাদন প্রতি শতাংশে প্রায় এক মণ। এটিকে দ্রুত মাঠে নিয়ে যেতে চাই। সেজন্য এসব জাতের বীজ উৎপাদনের জন্য এবার কৃষকদের বিনামূল্যে বীজ দেওয়া হয়েছে। সারা দেশে জনপ্রিয় করতে প্রয়োজনে কৃষকদের আরও প্রণোদনা দেওয়া হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘একদিকে, করোনা মহামারি রয়েছে, অন্যদিকে, যুদ্ধের কারণে ইউক্রেন ও রাশিয়া থেকে গম আসছে না। এর মধ্যে বিশ্বের অনেক দেশেই দুর্ভিক্ষের হাতছানি দেখা যাচ্ছে। সেজন্য কৃষি উৎপাদনে আমাদের স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে।’

ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম