সময়মতো বৈদেশিক ঋণ পরিশোধ করা হয় বলে শ্রীলঙ্কার মতো বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা নেই এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের অর্থনৈতিক ভিত্তি অনেক মজবুত। বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে না।
আজ বুধবার একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিদেশ থেকে বাংলাদেশ যত ঋণ নেয়, তা ঠিকমতো পরিশোধ করা হয়। করোনা মহামারিতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের বিভিন্ন দেশেই দ্রব্যমূল্য অনেক বেড়েছে। এর মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর কুফল হিসেবে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। দেশের নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বর্তমান সরকার সম্ভাব্য সব রকম পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম