রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ভিপি নুরসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা মুক্তিযুদ্ধ মঞ্চের


DhakaReport24.com || 2019-12-26 18:27:30
 ভিপি নুরসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা মুক্তিযুদ্ধ মঞ্চের


হত্যাচেষ্টাসহ কয়েকটি অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

রাজধানীর শাহবাগ থানায় বুধবার রাতে মামলাটি দায়ের করা হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী ডিএম সাব্বির হোসেন বাদি হয়ে মামলাটি করেন।

মামলায় ডাকসু ভবনে অনধিকার প্রবেশ করে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হত্যাচেষ্টা ও মালামাল চুরিসহ একাধিক অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলায় বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুল হোসেন জানান, নুরসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন ডিএম সাব্বির হোসেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েন। এতে নুরসহ বেশ কয়েকজন রক্তাক্ত হন।

জানা গেছে, মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী এ হামলায় অংশ নেন।

এ সময় ডাকসুর সদস্য ও ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ঐতিহ্য তাদেরকে বাধা দিতে গেলে তাকেও শিবির আখ্যা দিয়ে লাঞ্ছিত করেন মঞ্চের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরসহ সবাইকে কক্ষের লাইট অফ করে দিয়ে মারধর করা হয়। আহত হয়ে কয়েকজন সেখানেই পড়ে আছেন। প্রক্টরিয়াল টিম গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। কয়েকজনকে অ্যাম্বুলেন্স এবং রিকশাযোগে হাসপাতালে নেয়া হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এইচএমএল