বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

এসআই নিয়োগ: কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফলাফল প্রকাশ


DhakaReport24.com || 2022-03-17 12:27:15
এসআই নিয়োগ: কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) এ ফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) এ ফলাফল জানা যাবে।

বাংলাদেশ পুলিশের তথ্যমতে, ২০২১ সালের এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৪৩৬ জন প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা গত ৫ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) শুরু হয়। প্রতিদিন ৪৮০ জন করে প্রার্থীর পরীক্ষা গ্রহণের মাধ্যমে ১৫ মার্চ এ পরীক্ষা শেষ হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, শুধুমাত্র কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন। কম্পিউটারে দক্ষতা যাচাইয়ের ফলে তথ্য-প্রযুক্তির মৌলিক জ্ঞান চর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকাজে অধিকতর দক্ষ ও কারিগরিভাবে বুদ্ধিদীপ্ত এসআই নিয়োগ করা সম্ভব হবে।

পুলিশের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কম্পিইউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষার তারিখ, সময়সূচি ও স্থান যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) জানানো হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএম