বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

একুশে বইমেলার সমাপনী দিন আজ


DhakaReport24.com || 2022-03-17 09:56:15
একুশে বইমেলার সমাপনী দিন আজ

আজ শেষ হচ্ছে এবছরের অমর একুশে বইশেলা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ও বাংলা একাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠিত মাসব্যাপী এই বইমেলার সমাপনী দিন আজ। বইমেলার শেষদিন হিসেবে আজ মেলা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে রাত ৯টায়।

এবারে মেলার বিক্রি ও লোকসমাগম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বেশিরভাগ প্রকাশক। গতবারের তুলনায় এবারের বেচা বিক্রি এবং জনসমাগম ছিলো বেশি বলেও জানান তারা।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে দিনটিতে নানা আয়োজন রেখেছে বাংলা একাডেমি। বিকেল ৩টায় অমর একুশের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান। বিকেল ৪টায় ভাষাশহীদ মুক্তমঞ্চে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও  বিকেল ৫টায় একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে।