হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এখন তিনি রাজধানীর বনানীর বাসায় রয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার (১১ মার্চ) তিনি বাসায় ফেরেন।
আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৬ মার্চ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, আবুল মাল আবদুল মুহিত এখন ভালো আছেন, সুস্থ আছেন। তার খাওয়া-দাওয়া কমে গেছে। এখন তেমন কিছু খান না। ডাক্তার খাওয়া-দাওয়া বাড়াতে বলেছেন। আমরাও চেষ্টা করি। তবে তিনি দুর্বল হয়ে গেছেন।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে গত ৫ মার্চ রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম