পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় কুখ্যাত মাদক ব্যবসায়ি সোহরাব সিকদারকে (৩০) গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।
গত শনিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাংলালিংক টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহরাব বাউফল থানায় মাদকসহ ১১টি মামলার আসামি। একটি মাদক মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী।
বহুদিন যাবৎ পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমনের নেতৃত্বে ১০জনের একটি টিম রাত সারে ১১টার দিকে অভিযান চালায়। পরে পৌর সভার ৬নং ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার এলাকার একটি ডোবা থেকে থাকে পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে ওই দিন আরও একটি মামলা হয়। এনিয়ে সে মোট ১১টি মামলার আসামী।
সাজা পরোয়ানাসহ একাধিক পরোয়ানা রয়েছে।২৫.০৬.২৩ইং তারিখ রোজ রবিবার সকালে তাকে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। মাদক নিমূর্লে আমরা কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম