শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পটুয়াখালী

সাংবাদিক হত্যার প্রতিবাদ ও শাস্তির দাবিতে গলাচিপায়  মানববন্ধন 


মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী
DhakaReport24.com || 2023-06-17 22:02:30
সাংবাদিক হত্যার প্রতিবাদ ও শাস্তির দাবিতে গলাচিপায়  মানববন্ধন 

জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাহীদকে  হত্যার প্রতিবাদে ও সর্বচ্চ শাস্তির দাবীতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রেসক্লাব ও সকল গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সম্মুখে শনিবার বেলা ১১টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন , প্রেসক্লাব সভাপতি ও তৃতীয় মাত্রা, খবর পত্র পত্রিকার  মু.খালিদ হোসেন মিল্টন, মোহনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও  সাধারণ সম্পাদক সোহাগ রহমান,  কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি, সাইমুন রহমান এলিট, গণকন্ঠ পত্রিকা ঢাকা রিপোর্ট 24 এরস্টাফ রিপোর্টার,  মু. জিল্লুর রহমান জুয়েল বাংলাদেশের আলো পত্রিকার, মোঃ ফরহাদ হোসেন বাবু, জিটি ভি ও নবচেতনা পত্রিকার কর্মী রিপন বিশ্বাস, ভোরের পাতা পত্রিকার  মোঃ হাফিজ, দেশ বাংলা পত্রিকার মাজহারুল  ইসলাম মলি, গণকন্ঠ পত্রিকার মিঠুন পাল, বঙ্গ টিভি ও বরিশাল সময় পত্রিকার শিশির  হাওলাদার, সহ বিভিন্ন গন মাধ্যম কর্মীরা প্রতিবাদ ও মানববন্ধনে অংশ গ্রহন করেন।


এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা, সুধি সমাজ, এই মানববন্ধনে অংশ নেয়। প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাব সভাপতি বলেন গত ১৪ জুন রাতে সাংবাদিক গোলাম রাব্বানী নাহীদ পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ১৬ জুন ইন্তেকাল করেন। গলাচিপা উপজেলার সকল সাংবাদিকগন  সাংবাদিক গোলাম রাব্বানী নাহীদ এর রুহের মাগফেরাত কামনা সহ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এই হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের মূল হোতা সহ সকলকে অনতিবিলম্ভে আইনের আওতায় এনে সর্বচ্চ শাস্তির দাবী করে সকল অপরাধীদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির জন্য সরকারের কাছে জোর দাবি জানান।