শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পটুয়াখালী

বাউফল উপজেলা নির্বাহী অফিসার এর জানাজা নামাজ সম্পন্ন


মো:ফিরোজ,বাউফল প্রতিনিধি:
DhakaReport24.com || 2023-06-12 15:04:30
বাউফল উপজেলা নির্বাহী অফিসার এর জানাজা নামাজ সম্পন্ন

পটুয়াখালী বাউফলের উপজেলা নির্বাহী অফিসার আল আমিন এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর ১২ টায় বাউফল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলায় মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নামাজে জানাজায় সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, পুলিশ সুপার সাইদুল ইসলাম ও বাউফল-দশমিনা উপজেলা প্রশাসন সহ বাউফলের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।  

উল্লেখ্য, ইউএনও আল আমিন ভারতের উত্তরখন্ড প্রদেশের মুশৌরীতে মিড ক্যারিয়ার প্রশিক্ষণের জন্য অবস্থান করছিলেন। শনিবার গভীর রাতে ফুড পয়জনিং হয়ে অসুস্থ্য হয়ে পরলে রবিবার সকাল ১১টার দিকে মারা যান।  আজ সকাল সারে আটটায় তার মরদেহ ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। আল-আমিন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের ক্যাডার ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম