শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পটুয়াখালী

ভারতে প্রশিক্ষণরত অবস্থায় মারা গেলেন বাউফলের ইউএনও


মো:ফিরোজ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
DhakaReport24.com || 2023-06-11 19:01:45
ভারতে প্রশিক্ষণরত অবস্থায় মারা গেলেন বাউফলের  ইউএনও

পটুয়াখালীর বাউফলের ইউএনও মোঃ আল আমিন(৩৭) মারা গেছেন। আজ রবিবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টার সময় তিনি ভারতের উত্তরখন্ড প্রদেশের মিশৌরিতে প্রশিক্ষণরত অবস্থায় মারা যান। ইউএনও গত ৬ জুন  প্রশিক্ষণের জন্য ভারত যান। ইউএনও আল আমিন ২০২১ সালের ৩১ অক্টোবর মাসে বাউফলে যোগদান করেন।

ইউএনওর বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে। তার বাবার নাম মুক্তিযোদ্ধা হাসেম মাস্টার। তিনি দুই জমজ শিশু কন্যা সন্তানের জনক। তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে অফিসপাড়ায় শোকের ছায়া নেমে আসে।  

তার স্ত্রী বুশলা ইসলাম স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়ার পরে দুই সন্তান নিয়ে বাউফলের সরকারী বাসভবন থেকে আমতলি উপজেলায় গ্রামের বাড়ি চলে যান।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আবদুল্লাহ আল সাদি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাউফলের ইউএনও ভারতে ট্রেনিংএ অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’

পটুয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে ইউএনও মোঃ আল আমিনের লাশ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চালানো হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম