শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পটুয়াখালী

কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পেইন


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
DhakaReport24.com || 2023-06-06 15:59:15
 কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পেইন

পটুয়াখালীর বাউফলে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষে কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা বেইজের উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬জুন) সকাল ১০টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পে স্বাস্থ্যসেবাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করেন কোস্ট গার্ড দক্ষিণ জোন।

কোস্ট সূত্র জানায়, ওই মেডিকেল ক্যাম্পেইনে দিনব্যাপী গাইনী বিশেষজ্ঞ সার্জন লে: কমান্ডার ইয়াসমিন আক্তার ও ভোলা বেইজের মেডিকেল অফিসার সার্জন লে: মো. জাহিদুল ইসলাম উপকূলীয় অঞ্চলের মানুষেকে স্বাস্থ্য সেবা প্রদান করবেন। একই সাথে ৬৫ ধরনের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হবে।

মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওমালা আ. রশিদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. কবিরুজ্জামান, উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাউফল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরেফিন সহিদ, বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রুহুল আমিন প্রমূখ।
এদিকে মেডিকেল ক্যাম্পে  উপকূলীয় অঞ্চলের মানুষদের সচেতনতা বৃদ্ধির লক্ষে নৌপথে  জানমালের নিরাপত্তা, অবৈধ মৎস্য সম্পদ আহরণ রোধ, মাদক পাচার, মানব পাচার ও চোরাচালান রোধে জনসচেতনতামুলক সভা অুনষ্ঠিত হয়েছে। এতে সচেতনতামুলক বক্তব্য রাখেন স্টাফ অফিসার (অপারেশন) লে: হাসান মেহেদী।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম