শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পটুয়াখালী

সিঁদ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ২ নারীকে কুপিয়ে জখম


মোঃ ফিরোজ, বাউফল (পটুয়াখালী)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-04-04 19:58:15
সিঁদ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ২ নারীকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রামে সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নানী ও নাতনীকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত কয়েক দুর্বত্ত। সিঁদ কেটে ঘরের ভিতরে ডুকে ঘুমন্ত  নানী রওশন আরা (৬০) ও নাতনী হাবিবাকে (১৩) ধারালো দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে।

জানা গেছে, ওই ঘরে নানী ও নাতি দুজনই বসবাস করতো। হামলার সময় তাদের ডাক-চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তবে কি কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে তার কারণ জানা যায়নি। পুলিশ সিয়াম হোসেন (১৭) নামের একজন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। তার বাবার নাম আল মামুন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারন উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম