সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

>> লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

>> শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা যাচাই করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

>> শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

>> দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আপনি পড়ছেন : পটুয়াখালী

গলাচিপায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি বসতঘর পুড়ে ছাই !


মোঃ রাসেল হাওলাদার , গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী
DhakaReport24.com || 2023-02-27 12:50:00
গলাচিপায় ভয়াবহ  অগ্নিকান্ডে ৬ টি বসতঘর পুড়ে ছাই !

পটুয়াখালীর গলাচিপায় অগ্নিকান্ডের কারণে ৬টি বসতঘর মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১০টায় গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মুসলিম পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ততক্ষণে ভয়াবহ আগুনের লেলিহানে শামসুল হক খান, আবদুল লতিফ, আবদুল জব্বার, নুরুল ইসলাম, সৌরভ আলীর ঘর পুরোপুরি ও মনু মিয়ার ঘর আংশিক পুড়ে যায়। ফায়ার সার্ভিস এর স্টিশন অফিসার গনমাধ্যমকে জানান, আগুন লাগার সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট বলে ধারণা করা হচ্ছে।এছাড়া আনুমানিক বিশ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো সুনিশ্চিত করা যায়নি,তবে তদন্তের মাধ্যম পরে জানা যাবে।

এদিকে তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, পৌর মেয়র আহসানুল হক তুহিন ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন। ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম