রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাঙামাটি

বিদ্যালয়ের শৌচাগারে নারীর মরদেহ


DhakaReport24.com || 2022-03-12 00:05:00
বিদ্যালয়ের শৌচাগারে নারীর মরদেহ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পরিত্যক্ত একটি শৌচাগার থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ মার্চ) বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 জানা যায়, শনিবার কাপ্তাইয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ওই বিদ্যালয়টির পিয়ন মো. সাদ্দাম জানান, মাঠে খেলা করার সময় পরিত্যক্ত একটি শৌচাগারে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি তাকে জানায় শিক্ষার্থীরা। পরে তিনি বিষয়টি প্রধান শিক্ষককে অবগত করেন। এরপর প্রধান শিক্ষক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (আইসি) শাহিনুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম