সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খাগড়াছড়ি

প্রধানমন্ত্রী থেকে পুরস্কার পেলো গুইমারার ছেলে রনি


খাগড়াছড়ি প্রতিনিধি
DhakaReport24.com || 2024-06-02 21:15:15
প্রধানমন্ত্রী থেকে পুরস্কার পেলো গুইমারার ছেলে রনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার  হাত থেকে পুরস্কার পেলেন, খাগড়াছড়ির গুইমারার ছেলে রনি।

আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে (উচ্চ মাধ্যমিক ও তদুর্ধ্ব) ১ম স্থান অধিকার করায়  প্রধানমন্ত্রী তাকে এ পুরস্কার প্রদান করেন।রনি গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার মোঃ খোকনের সন্তান এবং  গুইমারা সরকারি কলেজের ছাত্র।

 রবিবার(২ জুন) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুইমারার কৃতি সন্তান রনির হাতে ১ম পুরষ্কার তুলে দেন।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী রনিকে অভিনন্দন জানিয়ে বলেন, এরকম অর্জনের মধ্য দিয়েই সামনে এগিয়ে যাবে খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা ।