শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী আটক


DhakaReport24.com || 2022-02-19 18:09:45
আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী আটক

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জনকে আটক করেছে এপিবিএন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ১৬ আর্মড ব্যাটালিয়ন পুলিশের (এপিবিএন) অধিনায়ক মো. তরিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২২নং রোহিঙ্গা ক্যাম্পের (উনচিপ্রাং) এর সি ব্লক এলাকা থেকে এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের আটক করা হয়।

এ সময় তাদের হেফাজতে থাকা ১টি নাইন এমএম বিদেশি পিস্তল, ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি এবং ৬১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাদাঁবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছেন।

তারিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।