শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

১৯১ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক


DhakaReport24.com || 2022-02-17 20:14:45
১৯১ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ১৯১ ভরি ৬ আনা স্বর্ণসহ করম আলী(৩৭) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার এ তথ্য জানান।  

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিয়াঘোনা এলাকার ঠাণ্ডা মিয়ার ছেলে করম আলী।

খায়রুল ইসলাম সরকার জানান,  ওই যুবকের শরীর তল্লাশি করে ছয়টি সোনার বার, চারটি নেকলেস, ৩৩টি গলার চেইন, ১৭টি চুড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১৬টি আংটি, ১২টি নাকফুলসহ সর্বমোট ১৯১ ভরি ৬ আনা স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।আটক করম আলীর কাছ থেকে মিয়ানমারের মোবাইল অপারেটর কোম্পানির দুটি ও বাংলাদেশি দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।