টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকাসহ মোহাম্মদ সেলিম (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে টেকনাফ পৌরসভা এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক সেলিম টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড এলাকার মৃত মো. রফিকের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, বুধবার ভোরে টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড এলাকায় মো. সেলিমের বাড়িতে মাদক মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে আলমারিতে মজুদ রাখা অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে আটক সেলিমকে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।