শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

কক্সবাজারে সড়কে প্রাণ গেল ৪ ভাইয়ের


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-02-08 21:20:45
কক্সবাজারে সড়কে প্রাণ গেল ৪ ভাইয়ের

কক্সবাজারের চকরিয়া রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের চার ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলার মালুমঘাটের ফকিরশাহ এলাকায় সকাল ৭টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন একই পরিবারের ৯ জন একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি।

নিহতরা হলেন অনুপম, নিরুপম, দীপক ও চম্পক। তাদের বাড়ি মালুমঘাটে।

ওসমান গণি বলেন, ১৫ দিন আগে সুরেশ শীলের মৃত্যু হয়। তার জন্য পূজা দিতে চার ছেলেসহ পরিবারের নয় জন সদস্য সকালে ফকিরশাহ এলাকার মন্দিরে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলে তিন ভাইয়ের মৃত্যু হয়। আহত তিনজনকে চকরিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরেক ভাইকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়া হবে।