শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

‘আরসা’ প্রধানের ভাই অস্ত্র ও মাদকসহ আটক


DhakaReport24.com || 2022-01-16 15:57:00
‘আরসা’ প্রধানের ভাই অস্ত্র ও মাদকসহ আটক

মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর ভাই মো. শাহ আলীকে অস্ত্র এবং মাদকসহ আটক করা হয়েছে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)তাদেরকে আটক করে।


১৪ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক রোববার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (১৬ জানুয়ারি) ভোরে দউখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান তিনি।

প্রাথমিকভাবে জানা গেছে, নিষিদ্ধ সশস্ত্র সংগঠন আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর ভাই এই শাহ আলী। তাকে জিজ্ঞাসাবাদ করার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে নাইমুল হক জানান।