রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

>> নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

>> চাঁদাবাজি দ্রুতই বিএনপিকে খাবে: ফয়েজ তৈয়্যব

>> সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

আপনি পড়ছেন : কক্সবাজার

মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য


DhakaReport24.com || 2024-04-14 15:12:15
মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত এলাকা দিয়ে আবারও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ২৯ সদস্য আশ্রয়ের জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আশ্রয়ের জন্য আজ রোববার সকালে তারা বাংলাদেশে ঢুকে পড়ে। এ সময় তাদের হাতে অস্ত্র ছিল। পরে তাদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে রাখা হয়েছে।

গেলো কয়েকদিন ধরে মিয়ানমারে মংডু শহরেরে আশপাশের বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষের ঘটনায় এপারে গুলি ও বোমার শব্দ শুনতে পায় টেকনাফের বাসিন্দারা। তাদের মধ্যে আছে এখনও আতংক।

এদিকে মিয়ানমারের অস্থিরতার মধ্যে যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য সীমান্তে কড়াকড়ি নজর রাখছে বিজিবি। বাড়ানো হয়েছে টহল।

গেল ১১ মার্চ মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে এক দিনে পালিয়ে বাংলাদেশে এসেছে দেশটির বিজিপির ১৭৯ সদস্য। এরপরই একই সীমান্ত নিয়ে পালিয়ে আসে মিয়ানমার সেনাবাহিনীর তিনজন সদস্য। তারাও বর্তমানে বিজিরির হেফাজতে রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম