কক্সবাজারে বিএনপি ও যুবলীগের একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন জারি করা ১৪৪ ধারা বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ।
আজ সোমবার ভোর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজার শহরে অবস্থিত বিএনপি অফিস সংলগ্ন শহীদ সরনি সড়ক ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইর হাবিবের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সমাবেশস্থলে কড়াকড়ি আরোপ করতে দেখা গেছে।
এ কারণে কক্সবাজার জেলা বিএনপির নেতাকর্মীরা তাদের শহরের ঈদগাঁও মাঠে সমাবেশের জন্য প্রস্তুতি নেয়। ফলে সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা দুর-দূরান্ত থেকে মিছিল সহকারে জমায়েত হতে দেখা গেছে।
এর আগে রাতে কক্সবাজার শহরে একই স্থানে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ফলে সোমবার ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজার শহরে অবস্থিত বিএনপি অফিস সংলগ্ন শহীদ সরণি সড়ক ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। বিষয়টি গতকাল রোববার রাতে পুরো শহরে মাইকিং করে জনগণকে জানিয়ে দেওয়া হয়েছে।
সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ের সামনেসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কক্সবাজার শহীদ সরণি সড়কে সোমবার দুপুর ১টায় এই সমাবেশ ডেকেছিল কক্সবাজার জেলা বিএনপি। পরে একই জায়গায় কক্সবাজার জেলা যুবলীগ পাল্টা সমাবেশের ডাক দেয়।