মহেশখালী উপজেলার ঘোরকঘাটা সড়ক হতে জনতাবাজার গামী একটি সিএনজি থেকে ১২০ লিটার চোলাই মদ সহ তিনজনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার সময় ঘোরকঘাটা জনতাবাজার সড়কের বড় মহেশখালী ইউনিয়ন মধুয়ার ডেইল আবছারের গ্যারেজের সামনে চলাচলের রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তীর নির্দেশে চৌকস একটি দল এসআই মোঃ হাসান ও এএসআই মোঃ জসিম'র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ১২০ লিটার দেশীয় চোলাই মদ ও একটি সিএনজি গাড়ি সহ চারজন মাদক কারবারিকে আটক করে পুলিশ।আটককৃতরা হলেন,চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা নয়াপাড়া গ্রামের গুরা মিয়ার ছেলে (১)নাজিম উদ্দিন (৫২),মহেশখালী উপজেলার বড় মহেশখালী পূর্ব ফকিরাঘোনা গ্রামের নূর মোহাম্মদ'র স্ত্রী (২) হাছিনা বেগম (৫০),কক্সবাজার পৌরসভার মোস্তাকপাড়া নাজিরারটেক ১নং ওয়ার্ডের কালু মিয়ার স্ত্রী(৩)শাহানা বেগম (৪৫),মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলা দাসিমাঝির পাড়া ৩নং ওয়ার্ডের আব্দুল করিম'র ছেলে (৪)মোঃ কামাল হোসেন প্রঃ বেদম (৩৯)।
পুলিশ সূত্রে জানা যায়,আটক সবাই কক্সবাজার জেলার বাসিন্দা।এ বিষয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম