শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

টেকনাফে ৩ বনকর্মীকে অপহরণ, ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি


সাজন বড়ুয়া
DhakaReport24.com || 2023-09-02 14:17:45
টেকনাফে ৩ বনকর্মীকে অপহরণ, ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফের দমরমিয়া এলাকায় তিন বনকর্মীকে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে হ্নীলা ইউনিয়নের নেচার পার্কের পাহাড়ি এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন– টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০), একই এলাকার বকছু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদু শুকুরের ছেলে আবদুর রহিম (৪৬)। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন।

অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার। তিনি গণমাধ্যমকে বলেন, বন থেকে আমার তিন কর্মী নিখোঁজ রয়েছে। ধারণা করছি, পাহাড়ি অস্ত্রধারীরা তাদের ধরে নিয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পাহাড়ে তাদের উদ্ধারের চেষ্টা করছি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান বলেন, দুপুর থেকে তিনজন বন পাহারাদার নিখোঁজ আছে। তবে ধারণা করা হচ্ছে, তাদের অপহণ করা হয়েছে। তাদের উদ্ধারে বিজিবি, পুলিশ ও র‍্যাবের একটি দল পাহাড়ে কাজ করছে। এ ঘটনার রোহিঙ্গা সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তিন বনকর্মীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম