শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

সাতকানিয়ায় প্রাইভেট কারের ভিতর হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার


মামুনুল হক, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি :
DhakaReport24.com || 2023-05-15 17:41:15
সাতকানিয়ায় প্রাইভেট কারের ভিতর হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় প্রাইভেট কারের ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গত (১৫ মে) সোমবার দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের  মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান নামক এলাকায় একটি প্রাইভেট কারে হাত-পা বাধা অবস্থায় এক যুবককে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে উক্ত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২০-১৪৫৬) এর ভিতর হতে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় মোঃ রিয়াদ (২৫) কে উদ্ধার করে দোহাজারি স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাইভেট কারটি দোহাজারী হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

প্রাথমিকভাবে জানা যায় রিয়াদ ফেনী জেলার মোহাম্মদ আলমের ছেলে ও উক্ত প্রাইভেট কারের ড্রাইভার। সে যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অসৎ উদ্দেশ্যে যাত্রীরা তাকে নেশা জাতীয় কিছু সেবন করিয়ে হাত-পা বেঁধে তার নিকট হতে মুল্যবান জিনিসপত্র নিয়ে যাত্রীরা পালিয়ে যায়। দোহাজারি হাসপাতালের চিকিৎসক নাফিসা নুর চৌধুরী জানান, রিয়াদ শংকামুক্ত। দোহাজারি হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান জানান, উক্ত থানায় জিডি হয়েছে। বাদী পক্ষ ফেনী থেকে এখনো এখানে কেউ আসেননি। তাহারা আসলে আইনগত ব্যবস্থা নিবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম