শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১


DhakaReport24.com || 2023-04-01 14:59:00
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত একটার দিকে ক্যাম্প ৮ (ডব্লিউ) ও ক্যাম্প-৫ এ ঘটনা ঘটে।

শনিবার (১ এপ্রিল) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি ক্যাম্প ৮ (ডব্লিউ), ব্লক ই, সাব-ব্লকঃ এ/৪২ পঁচা বাজার এলাকার মৃত মোঃ হাসিমের ছেলে। এ ঘটনায় তাইফুর (১২) নামের আরও এক শিশু আহত হয়েছে। সে ক্যাম্প ৫, ব্লক ডি, সাব-ব্লকঃ ডি/৫ পঁচা বাজার এলাকার নুরুল আমিনের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ওসি জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ক্যাম্পে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম