শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩


DhakaReport24.com || 2023-03-04 14:43:00
চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিজিবির বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ জন।

উপজেলার হারবাং ইউনিয়নে জেলা পরিষদের গেটের উত্তর পাশে জিলানি পুকুর নামক স্থানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া থানার ওসি চন্দন কুমার এসব তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো. হামিদ (৩২), লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) এবং একই ইউনিয়নের করমুহুরিপাড়ার ধানু মিয়ার ছেলে নজু মিয়া। এ ছাড়া আহত ১০ জনের বেশিরভাগের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এরই মধ্যে পুলিশ ও স্থানীয়ারা আহতদের উদ্ধার করে বিভিন্ন এলাকার হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম