শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

কুতুবদিয়ায় তিনটি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড


DhakaReport24.com || 2022-07-06 22:40:30
 কুতুবদিয়ায় তিনটি ট্রলার  জব্দ করেছে কোস্ট গার্ড

কক্সবাজারের কুতুবদিয়ায় চ্যানেলের গভীর সমুদ্রে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে মাছ ভর্তি তিনটি ট্রলার ও জাল জব্দ করা হয়। জব্দকৃত ট্রলার ও মাছ কুতুবদিয়ায় নিয়ে আসে কোস্ট গার্ডের সদস্যরা।

৬ জুলাই (বুধবার) সন্ধ্যা ৭ টায় উপজেলার মৎস্য অধিদপ্তরের ৬৫ দিনের চলমান বিধিনিষেধে কোস্ট গার্ডের বিশেষ এ অভিযান। 
জানা যায়,মৎস্য অধিদপ্তরের ৬৫ দিনের চলমান বিধিনিষেধ অমান্য করে সাগরে মাছ আহরণ করার সময় কোস্ট গার্ডের বিশেষ এ অভিযানে তিনটি মাছ ভর্তি  ও ট্রলার জব্দ করে কুতুবদিয়া লঞ্চ ঘাটে নিয়ে আসে। পরে মৎস্য অধিদপ্তরের বিধিনিষেধ অমান্য করার দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ট্রলার মালিক কে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা  জরিমানা করে এবং জব্দকৃত জাল উপজেলা নির্বাহী অফিসারের জিম্মিয় ২৩ জুলাই পযর্ন্ত দিয়ে দেন।  এসময় জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয়। এক লক্ষ পঁচানব্বই হাজার  টাকা ডাক দিয়ে সর্বউচ্চ নিলাম গ্রহন করেন মাছ ব্যবসায়ী আবুল হোসাইন। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রট দীপংকর তঞ্চাঙ্গ্যা। এতে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, ট্রলার মালিক কে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয়েছে  ও জাল উপজেলা নির্বাহী অফিসার বরাবর জিম্মিয় দেওয়া হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম