শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

পেকুয়ায় বিশেষ অভিযানে জাল ও মাছ জব্দ, জব্দকৃত মাছ নিলামে


DhakaReport24.com || 2022-07-05 21:39:45
পেকুয়ায় বিশেষ অভিযানে জাল ও মাছ জব্দ, জব্দকৃত মাছ নিলামে

কক্সবাজারের পেকুয়ার মগনামা কুতুবদিয়া চ্যানেলের গভীর সমুদ্রে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে একটি ট্রলার ভর্তি মাছ ও জাল জব্দ করা হয়। ওই জব্দকৃত জাল ও মাছ মগনামা লঞ্চঘাটে নিয়ে আসে কোস্ট গার্ডের সদস্যরা।


৫ জুলাই (মঙ্গলবার) বিকাল ৪ টায় উপজেলার মগনামা - কুতুবদিয়া চ্যানেলে মৎস্য অধিদপ্তরের ৬৫ দিনের চলমান বিধিনিষেধে কোস্ট গার্ডের বিশেষ এ অভিযান। 


জানা যায়,মৎস্য অধিদপ্তরের ৬৫ দিনের চলমান বিধিনিষেধ অমান্য করে সাগরে মাছ আহরণ করার সময় কোস্ট গার্ডের বিশেষ এ অভিযানে মাছ ও জাল এবং ট্রলার জব্দ করে মগনামা লঞ্চ ঘাটে নিয়ে আসে। পরে মৎস্য অধিদপ্তরের বিধিনিষেধ অমান্য করার দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ট্রলার মালিক কে পাঁচ হাজার টাকা জরিমানা করে এবং জব্দকৃত জাল আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা হয়। এসময় জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয়। ১ লক্ষ ত্রিশ হাজার টাকা ডাক দিয়ে সর্বউচ্চ নিলাম গ্রহন করেন মগনামার মাছ ব্যবসায়ী ফোরকান। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রট পূর্বিতা চাকমা। এতে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, মেরিন ফিশারিজ অফিসার এস.এম.শাহাদাত হোসেন, উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।


এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, ট্রলার মালিক কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয়েছে  ও জাল আগুনে ধ্বংস করা হয়।