কক্সবাজারের পেকুয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় উপজেলা প্রশাসনের অভিযান। এই সময় বালু উত্তোলনের মেশিন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা ব্রিজ সংলগ্ন মাতামুহুরী নদীতে জনৈক সালাউদ্দিন নামের এক ব্যাক্তি সেলু মেশিন বসিয়ে বালু উত্তোলন করে।
অবৈধ বালু উত্তোলন করার দায়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ্র।
এ সময় তিনি বলেন, মাতামুহুরি নদীতে অবৈধ বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে পরিচালনা করি। এতে বালু উত্তোলনের সেলু মেশিন জব্দ করা হয় কিন্ত বালু উত্তোলনকারী কাউকে না পাওয়ায় আটক কিংবা জরিমানা করা যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম