রোববার (১৯ জুন) রাত ৯টার দিকে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়ায় অফিসপাড়ায় এ ঘটনা ঘটে। এতে রবিউল হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মহেশখালীর অফিসপাড়ার নবী হোসেনের ছেলে বলে জানা গেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার বিকেলের দিকে শিশু রবিউলসহ তার দুই বন্ধু পাহাড়ের ঢালে খেলা করতে গিয়েছিল। তবে সন্ধ্যা নেমে আসলে তার দুই বন্ধু বাসায় চলে আসে। কিন্তু রবিউল পাহাড়ের পাশে থেকে যায়।পরে বৃষ্টির কারণে পাহাড় ধসে পরে। এসময় রবিউল নিচে চাপা পড়ে মারা যান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টির ফলে এমন পাহাড় ধসের ঘটনা ঘটছে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম