শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০


DhakaReport24.com || 2022-04-09 08:11:45
মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে স্থানীয় মো. শফিক, সরোয়ার, বেলাল, সুলতান ও পুলিশের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে বেলালের আবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে একটি ইজিবাইকের (টমটম) সঙ্গে এক ব্যক্তির ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষে কথা কাটাকাটি শুরু হয়। পরে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জুমার নামাজের পরে বসে বিষয়টি সমাধানে সিদ্ধান্ত হয়।

এরই মধ্যে জুমার নামাজের পর হঠাৎ ইউপি সদস্য বেলাল উদ্দীন মসজিদের মাইকে উসকানিমূলক ঘোষণা দিলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। এতে উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে যায়। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়।

স্থানীয়রা জানায়, জুমার নামাজের পরে বিষয়টি সমাধানের আশ্বাসে দুই পক্ষ মোটামুটি আশ্বস্ত হয়। কিন্তু জুমার নামাজ শেষ হলে হঠাৎ করে স্থানীয় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দীন মাইকে উস্কানিমূলক ঘোষণা দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন। এরপর উভয় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, দুই পক্ষের লোকজন জড়ো হয় তখন আমাকে অনেকে ফোন করে বিষয়টি জানান। আমি সাথে সাথে টেকনাফ মডেল থানায় অবগত করি। আমিও ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্ট করি। পরবর্তীতে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, যতটুকু জেনেছি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গেলে ইটপাটকেলের আঘাতে ২ জন পুলিশ সদস্যও আহত হন। এতে সবমিলে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম